নাটোরের হেরোইন বহনের দায়ে ফিরোজা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশের আদেশ দেয়া হয়।
রবিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ জুন শহরের বনবেলঘরিয়া বাসপাস এলাকায় যাত্রিবাহী একটি বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল। তল্লাশির সময়ে রাজশাহীর রাজপাড়া এলাকার আমীর আলীর মেয়ে ও কাশিয়াবাড়ি এলাকার ওমর আলীর স্ত্রী ফিরোজা বেগমকে ১০০ গ্রাম হেরোইন সহ আটক করা হয়।
এ বিষয়ে পরদিন নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার রায় ঘোষণা করেন বিচারক। আসামী ফিরোজা বেগম পলাতক রয়েছে।
