বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের চামড়া ও অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাব।
রবিবার দুপুরে উপজেলার রুইতার চর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নরসিংহ গ্রামের মো. সাইদ (৪২), বরগুনার পাথরঘাটার হোগলাপাশা গ্রামের মো. মুসা (৪২) ও মো. জসিমউদ্দিন (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে রুইতার চরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুইটি হরিণের চামড়া, দুইটি একনালা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, তিনটি দেশে তৈরি অস্ত্র ও রশি উদ্ধার হয়।
আটকরা সুন্দরবনের হরিণ ও বাঘের চামড়া পাচারের সঙ্গে জড়িত।
