বেনাপোলে নারী বিজিবি সদস্য মোতায়েন

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৮:৩৯
বেনাপোল সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে রবিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ নারী সদস্য মোতায়ন করা হয়েছে।
 
বিজিবি জানায়, চোরাচালানীরা কৌশল বদলে মাদক বহনে নারীদের ব্যবহার করছে। এতে তল্লাশি করতে বিজিবি সদস্যদের নানা সমস্যায় পড়তে হয়। ফলে নারীদের তল্লাশির জন্য ১৩ নারী বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে।
 
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, তার অধীনে ১৫ জন নারী সদস্য রয়েছেন। এদের ১৩ জনকে বেনাপোলে নিযুক্ত করা হয়েছে। তারা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প, বেনাপোল সদর বিজিবি ক্যাম্প ও আমড়াখালী বিজিবি চেকপোস্টে চোরাচালান প্রতিরোধে কাজ করবেন।