বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে সন্ত্রাসী ও জঙ্গিদের বাংলার মাটিতে ঠাই হবে না। যে কোন মূল্যে বাংলার মাটি থেকে জঙ্গিদের শিকড় উৎপাটন করা হবে। এ জন্য সরকারের পাশাপাশি যুব সমাজকে কাজ করতে হবে।
রবিবার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে জেলা যুবলীগ আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা বিরোধী যুব সমাবেশে কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, রবিউল আলম, নির্বাহী সংসদের সহ-সম্পাকিা সাবিহা খাতুন, সদস্য মৃনাল কান্তি জোর্দ্দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাঈদ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, মনোয়ার হোসেন অনু প্রমূখ।
