রায়পুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১০:২৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত অবৈধ কারেন্ট জালে সোমবার ভোরে নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে। এসময় একটি ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দাম প্রায় ৩ লাখ টাকা। পরে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করা হয়েছে।