সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জহুরুল ইসলাম বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক কঙ্কন বিশ্বাস জানান, জহুরুল ইসলাম আজ ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাজশাহী থেকে চট্টগ্রামগামী একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
