বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার বিপি স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র রবিবার থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ কাজী ওয়ালিউর রহমানের (১৩) চাচা মাহবুব রহমান ওই রাতেই এ ব্যাপারে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
থানা পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার পোস্ট অফিস পাড়ার মাহবুব রহমানের ভাতিজা কাজী ওয়ালিউর রহমান রবিবার সকাল নয়টায় বাড়ি থেকে সান্তাহার বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। সারাদিন বাড়িতে না ফিরলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর রবিবার রাতে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়। এ রিপোট লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রের কোন সন্ধান পাওয়া যায়নি।
