ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাবাকে কুপিয়ে ছেলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কদমতুলি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার দুপুরে কদমতুলি গ্রামের ইনতাজ মাতুব্বর (৩৫) পারিবারিক কলহের জেরে বাবা সামাদ মাতুব্বরকে (৬০) কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সামাদ মাতুব্বরকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতে ছেলে ইনতাজ মাতুব্বর ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেন।
ইনতাজের স্ত্রী ডলি বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।’
