বরিশালে অস্ত্র-গুলিসহ যুবক আটক

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৭:০৮
বরিশালে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক মাহবুল আলম (২৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমপুর নূন গোলা গ্রামের জাইদুর মিয়ার ছেলে।
 
কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে চৌমাথা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মাহবুলকে সন্দেহ হলে তার দেহ তল্লালি করে কার্বন দিয়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। মাহবুল অস্ত্র ও গুলি বিক্রির জন্য বরিশালে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।