অক্টোবরে ভারতে কাবাডি বিশ্বকাপ

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৭:১০
অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ কাবাডি।  দুইবার তারিখ পেছানোর পর জানা গেল ভারতই হচ্ছে আয়োজক।  বিশ্বকাপে অংশ নেবে ভারতসহ বিশ্বের ১২টি দেশ।  অংশ নেবে বাংলাদেশ জাতীয় কাবাডি দলও।
 
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট জর্নাদন সিং গৈহলট জানান, `কাবাডি ধীরে ধীরে জনপ্রিয়তা ফিরে পাওয়ায় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ভীষণ খুশি। তাই চলতি বছরে ভারতে কাবাডি বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রো-কাবাডি জনপ্রিয়তা দেখে এখানে বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। ভারতসহ মোট ১২টি দেশ বিশ্বকাপে অংশ নেবে।’
 
দলগুলো হলো ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইরান, পোল্যান্ড, পাকিস্তান, কোরিয়া, জাপান, ও কেনিয়া।
 
২০০৭ সালে সর্বশেষ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ কাবাডি টুর্নামেন্ট। সেবার ৩৩ দেশের অংশগ্রহণে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।