চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই বাউলকে মারধরের পর তাদের বসত ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার মদনা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।এরা হলেন ওই এলাকার মোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন আলা (২৮) ও আব্দুল জলিলের ছেলে নাসিরুল হক (২৬)।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গত ২৯ জুলাই রাতে কয়েকজন দুর্বৃত্ত জুলমত শাহর আস্তানায় হামলা চালিয়ে তাকে, তার স্ত্রী মোমেনা বেগম ও অনুসারী হরেন্দ্রনাথ গোসাইকে মারধর করে আস্তানায় আগুন ধরিয়ে দেয়। পরদিন জুলমত খা অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আলাউদ্দিন ও নাসিরুলকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
