হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২১:৫৩
নোয়াখালীর হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার বিকালে হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের এসআই খোন্দকার মো. আজাদুল ইসলাম এ কথা জানান।
 
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি থ্রি নট থ্রি রাইফেল, আটটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, দুটি এলজি, চারটি দা, দুটি ছুরি, পাইপগানের ৬০টি কার্তুজ ও রাইফেলের ৮০টি গুলি রয়েছে।
 
এসআই আজাদুল বলেন, দুপুরে উপজেলার কেরিং চরের হাসিনা বাজার এলাকায় আংশিক মাটিচাপা দেয়া একটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বস্তাটি তুলে অস্ত্রগুলো পাওয়া যায়।