টঙ্গীর বনমালা রোডের টেকপাড়া এলাকা থেকে সোমবার সন্ধ্যায় জাল টাকাসহ মো. হাসান (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
তার নিটক থেকে ৫০টি এক হাজার টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
টঙ্গী থানার এসআই জহুরুল হক জানায়, সন্ধ্যা ৬টার দিকে জাল টাকার কারবারী হাসান ওই এলাকার টিভিএস গেটের একটি দোকানে কেনাকাটা করে দোকানীকে একটি এক হাজার টাকার নোট দেয়। এ সময় দোকানির সন্দেহ হলে টাকাটি পরীক্ষা করে জাল বলে নিশ্চিত হয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করে। স্থানীয়রা তার ব্যাগ তল্লাশি করে আরো জালনোট পেয়ে তাকে পিটুনি দেয়।
