সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে সারা দেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ।
সোমবার দুপুরে স্থানীয় রতনপুর বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, দেবাশিস ঘোষ প্রমুখ।
IMG0
মানববন্ধনে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত ব্যক্তিরা দেশ,জাতি ও ইসলামের শত্রু। দেশের উন্নতি ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী ইসলামের নামে জঙ্গিবাদ,নাশকতা, গুপ্তহত্যা ও সন্ত্রাসকে উস্কে দেয়ার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত ও তাদের রুখে দিতে হবে।
