গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পথচারী এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তার পরনে সাদা রংয়ের প্যান্ট ও কালো টি-শার্ট রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোড়াপাম্প এলাকায় পথচারী ওই যুবক পিকাপের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, পিকাপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
