মাগুরায় উল্টে চালক আবুল হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মাগুরায় যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনাগামী অ্যাম্বুলেন্সটি মঘিরঢাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক আবুল হোসেন গুরুতর আহত হন। তাকে মাগুরা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়্
আরো পড়ুন : নিউজিল্যান্ডেই ড. আব্দুস সামাদ এর দাফন সম্পন্ন
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার এস আই লিটন সরকার।
ইত্তেফাক/এমআরএম
