শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:১২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় খোদেজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  খোদেজা বেগম কদমতলী গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী।
 
পুলিশ জানায়, খোদেজা বেগম মঙ্গলবার দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় নতুন ব্রিজগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।