জোয়ারে কাউখালীর ১৬ গ্রাম প্লাবিত

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:২১
পূর্ণিমার জোয়ারে পিরোজপুরের কাউখালীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরের পর  থেকে  জোয়ারে কচা ও সন্ধ্যা নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার নদী তীরবর্তী  ৫টি ইউনিয়নের  নিম্নাঞ্চলের অন্তত ১৬ গ্রাম  প্লাবিত হয়েছে।
 
প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে আমরাজুড়ি, আশোয়া, জব্দকাঠী, কুমিয়ান, সোনাকুর, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, বেকুটিয়া, সুবিদপুর, নিলতী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, শিয়ালকাঠী, চিরাপাড়া, বিড়ালজুরি, আসপদ্দি, জয়কুল, বৌলকান্দা ও বাশুরী।