কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে বোমাসহ ৪ ডাকাত আটক

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০০:০৬
কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে বোমা ও ডাকাতির কাজে ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত নছিমন পরিবহনসহ ৪ ডাকাতকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় ডাকাত দলের ৪/৫ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৮ টার সময় মিরপুর-দৌলতপুর সড়কের চিথলিয়া এনএসবি ব্রিক্সের সামনে ডাকাতির প্রস্ততিকালে দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের মৃত খোদা বক্স’র ছেলে শরিফুল ইসলাম (৪০), গোয়ালগ্রামের তমেজ মোল্লার ছেলে রুবেল আহমেদ (২৮), সরিষাডুলি গ্রামের সেকেন্দার আলীর ছেলে মশিউর রহমান (৩৫), গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিয়াজুল ইসলামকে (৩৫) স্থানীয় জনগণ ৪টি ককটেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ এপ্রিল ওই  স্থান থেকে সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস ও মারফত আফ্রিদীর ২টি মোটর সাইকেল চিথলিয়া গ্রামের হারু মল্লিকের ছেলে সিরাজ ও নওদাপাড়া গ্রামের ইমারত এর নেতৃত্বে ডাকাতি করা হয়। এ ঘটনায় মামলা হলেও সাংবাদিকদ্বয়ের ডাকাতি হওয়া মটর সাইকেল দুটি অদ্যবধি উদ্ধার হয়নি।