মেহেরপুরের গাংনী উপজেলায় এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জমির উদ্দীন (৪০) উপজেলার মহাম্মদপুর গ্রামের তুফান আলীর ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, জমির উদ্দিন বিষপানে আত্মহত্যা করেছেন।
বামুন্দী পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) আলী রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
