মানিকগঞ্জে ৩৮১ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:২৬
বন্যার কারণে মানিকগঞ্জের ছয়টি উপজেলার ৩৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে।
 
বুধবার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা বলেন, পদ্মা যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলার দৌলতপুর এবং শিবালয় উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। এ কারণে জেলার সিংগাইর উপজেলা ছাড়া বাকি ছয়টি উপজেলার মোট ৩৮১টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পাঠদান শুরু হবে।