ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন মৌসুম শুরু হচ্ছে শনিবার থেকে। এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে।
হায়দরাবাদের প্রথম ম্যাচ রবিবার। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে চারটায়। প্রথম ম্যাচেই মাঠে নামার কথা সাকিবের।
আসন্ন ম্যাচের জন্য আজ কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সকাল সাড়ে দশটায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি কলকাতায় পৌঁছেছেন।
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি কলকাতা খেলবে তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে। সাকিব ইডেনেই দলের সঙ্গে যোগ দেবেন।
আরো পড়ুন: অফিসকক্ষ বুঝে নিতে চিঠি, দায়িত্ব নিচ্ছেন ভিপি নুর
এদিকে, আইপিএল এবার সবগুলো ম্যাচ খেলা হবে না সাকিবের। বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু ২২ এপ্রিল। বোর্ড সাকিবকে জানিয়েছে, প্র্যাকটিস শুরুর আগেই আইপিএল ছেড়ে চলে আসতে হবে।
ইত্তেফাক/অনি

