গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে দুটি ঝুটের গুদাম অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার রাত ১২টার দিকে ওই এলাকার রাজ্জাজের ঝুটের গুদামে হঠাৎ আগুন লেগে পরে পাশে শরীফের ঝুটের গুদামেও তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করায় আগুন ছড়িয়ে পাশের বারেকের বাড়িরও বেশ কিছু কক্ষ পুড়ে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।
