ঝিনাইদহ শহরে মিনারুল ইসলাম নামে এক শিক্ষককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভোররাতে টার্মিনাল এলাকায় টহল দেয়া হচ্ছিল। এ সময় মিনারুল ইসলামকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দেশীয় একটি শার্টার গান উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
