নবাবগঞ্জে ১২ বছরের শিশুকে পিটিয়ে আহত

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:২৮
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পলাশ (১২) নামে এক শিশুকে পিটিয়ে আহত করেছে স্থানীয় মো. ইউসুফ (৬০), মো. আবুল হোসেন (৫২) এবং অনন্ত বিশ্বাস (৫০) নামে তিন ব্যক্তি।
 
বুধবার রাতে উপজেলার চন্দ্রখোলা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শিশু পলাশ উপজেলার চন্দ্রখোলা গ্রামের মো. হাছেমের ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে পলাশ মাঠে খেলাধুলা করে বাড়ি ফিরছিল। পথে চন্দ্রখোলা স্ট্যান্ডে ওই তিন ব্যক্তি বসে আড্ডা দিচ্ছিল। পরে তারা পলাশকে উচ্চ স্বরে ডাক দিলে সে ভয়ে সাড়া না দিয়ে বাড়ির দিকে রওনা করে। পরে মো. আবুল হোসেন দৌঁড়িয়ে শিশুটিকে ধরে প্রথমে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে বাকি দুইজন মিলে শিশুটিকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেয়া হলে সেখানে ভর্তি করানো হয়।
 
আহতের ভাই মো. সুজনের অভিযোগ, ওই তিনজন মাদক সেবন করে গ্রামের নিরীহ মানুষদের উপর আত্যাচার করে।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।