অলিম্পিক ফুটবলে রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৫:৪০
একদিন বাদেই পর্দা উঠছে বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের। তবে একদিন আগেই শুরু হয়ে যাচ্ছে ফুটবলের সোনার লড়াই। আর উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক ব্রাজিল।
 
একই দিনে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। তাদের প্রতিপক্ষ রোনালদো-ফিগোদের পর্তুগাল। ২০০৪ ও ২০০৮ সালে স্বর্ণ জয়ী আর্জেন্টাইনদের বিপক্ষে রাত তিনটায় মাঠে নামবে পর্তুগিজরা।
 
আয়োজক দেশ ব্রাজিলের গ্রুপে আছে ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা আর ইরাক। আর্জেন্টিনাকে লড়তে হবে হন্ডুরাস-পর্তুগালের বিপক্ষেও।
 
এবারের আসরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। অলিম্পিকের আসরে কখনোই স্বর্ণ জেতা হয়নি তাদের। ‘বি’ গ্রুপে রয়েছে ১৯৯৬ অলিম্পিকের স্বর্ণ জয়ী নাজেরিয়া। ‘সি’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকো। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ২০০৪ ও ২০০৮ সালের স্বর্ণ জয়ী আর্জেন্টিনা।