দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে শিক্ষকসহ আটক ৭

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:১৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষসহ সাত শিক্ষককে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার উপজেলার দশমাইল এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার ভিক্টোরি রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ জাকিরুল ইসলাম (২৬), শিক্ষক রফিকুল ইসলাম (২৪), শামীম রেজা (২৬), আমজাদ হোসেন (২৬), বদরুল ইসলাম (২৩), নুরুল ইসলাম (২০) ও কাজল (৩২)। পুলিশ বলছে,  এরা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সরাসরি জড়িত।
 
কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার বলেন, স্কুল সংলগ্ন একটি মেস থেকে এদের আটক করা হয়। ওই মেসে তারা থাকতেন। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার অভিযোগে এদের আটক করা হয়েছে।
 
মেস থেকে কয়েকটি ধারালো অস্ত্র, জিহাদী বই, ছাত্রশিবিরের পরিচয়পত্র, সাংবাদিকের পরিচয়পত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।