বরিশালের মুলাদী উপজেলায় জোয়ারের পানিতে ভেসে যাওয়ার একদিন পর রাওনার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার জয়ন্তী নদীর সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের হোগলাপাতা বন থেকে তার মরদেহ উদ্ধার হয়।রাওনা ভেদুরিয়া গ্রামের সিদ্দিক খানের মেয়ে।
মুলাদী থানার ওসি মতিউর রহমান বলেন, বুধবার জোয়ারের পানি সিদ্দিক খানের বাড়ির উঠান উঠে যায়। এ সময় রাওনা খেলতে বাইরে নামলে স্রোতের তোড়ে ভেসে যায়। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার হোগলাপাতা বন থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।
