মুন্সীগঞ্জে ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২১:৪৮
মুন্সীগঞ্জ সদর উপজেলার দূর্গাবাড়ি ও জোর পুকুরপাড়ের তিনটি কারখানা থেকে বৃহস্পতিবার ২০০ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক কোটি টাকা।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী জানান, জনি ফিশিং ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়ে এক কোটি মিটার কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিকের স্ত্রী রেহানা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আড়ং ফিশিং নেট কারখানা থেকে ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ কারখানার মালিকের অনুপস্থিতে তার স্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে জোড় পুকুরপাড় এলাকায় কাদির ফিশিং নেট কারখানা থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ এবং মালিক তাছলিমা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
পরে জব্দকৃত ২ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জোড় পুকুর পাড় মাঠে নিয়ে আগুনে পুঁড়িয়ে নষ্ট করা হয়।