নতুন এক ফিচার চালু করেছে ফেসবুক। এটি ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে উদীয়মান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে সরাসরি পণ্য বা সেবা বিক্রি করতে পারবে।
বিনামূল্যে ব্যবহার করা যাবে ফেসবুকের এই সেবা। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
গত বছরও এমনই এক সেবা চালু করেছিলো ফেসবুক, তবে সেটি নতুন সেবার মতো বিনামূল্যের ছিলো না।
সংশ্লিষ্টদের মতে, মূলত বিজ্ঞাপন বাবদ আয় বাড়ানোর চিন্তা থেকে এই ফিচার এনেছে ফেসবুক।
এ ব্যাপারে ফেসবুক পেজ বিভাগের পণ্য বিপণন পরিচালক বেনজি শোমেইর জানান, কোনো ব্যবসায়ী যদি তাদের পেজ থেকে উল্লেখযোগ্য আয় দেখতে পায়, সেক্ষেত্রে একটা বড় সুযোগ আছে যে তারা ভবিষ্যতে অনলাইন বিজ্ঞাপনদাতা হবে।
IMG0
