মাধবপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১০:০৮
 
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত এক (৬০) বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিয়াপাড়া ভারতীয় সীমান্তবর্তী ২০ নম্বর সুরমা চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান সীমান্তে টহল দিতে গিয়ে লাশটি দেখতে পেয়ে মাধবপুর থানায় খবর দেন।  
 
মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।