ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আলম হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আব্দুস সামাদ গামার ছেলে।
শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গের নদীয় জেলার বর্ণবাড়ীয়া ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ এর লে. কর্নেল তাজুল ইসলাম জানান, ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এলাকায় কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে যাদবপুরে গরু আনতে যান। এ সময় তারা নদীয়া জেলার বর্ণবাড়ীয়া বিএসএফ সদস্যদের বাধার মুখে পড়ে। একপর্যায়ে বিএসএফের গুলিতে আলম হোসেনের মৃত্যু হয়। পরে তার পড়ে থাকা মরদেহ ফেরত নিয়ে আসেন অন্য গরু ব্যবসায়ীরা।
