রিওতে অলিম্পিক মশাল হাতে ইউনূস

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৬:০৫
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক মশাল বহন করলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস। ইতোমধ্যেই বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ রিও অলিম্পিকের পর্দা উঠেছে।
 
মশাল হাতে নেয়ার পর ড. ইউনূসকে ঘিরে রাস্তায় উৎসুক মানুষের ভিড় লেগে যায়। কেউ কেউ তার সঙ্গে মোবাইলে সেলফি তুলে সময়টা স্মরণীয় করে রাখেন। পরে মশাল হাতে রিওর রাস্তা প্রদক্ষিণ করেন তিনি।
 
গত ২১ এপ্রিল রিও অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন করা হয় দক্ষিণ গ্রিসে। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ৩ মে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এসে পৌঁছায়। দেশটির ৩৩৫টি শহর আর ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তা রিও ডি জেনিরোতে আসে। অলিম্পিক মেডেল জয়ী সাবেক অ্যাথলেটরা একটি ইয়ট চালিয়ে সমুদ্রপথে মশালটি নিয়ে রিওতে পা রাখেন। পরে তা তুলে দেওয়া হয় মেয়র এডুয়ার্ডো পায়েজের হাতে।
 
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/M9SNgecatdk" frameborder="0" allowfullscreen></iframe>