পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অশোভন আচরণ করায় ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। শুক্রবার এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে দুই আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় পিচের ওপর দৌড় দিচ্ছিলেন অ্যান্ডারসন। এরপরেই তাকে নিয়ম অনুযায়ী সতর্ক করে দেন আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড। এ নিয়ে তাকে দুইবার সতর্ক করে দেওয়া হয়।
কিন্তু এ নিয়েই বাক-বিতণ্ডায় জড়ান অ্যান্ডারসন। এজন্যই পরে ক্ষমা চেয়ে নেন এই পেসার।
