কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ০৮:৩১
 
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেডিকেল সেন্টারে (কুমিল্লা টাওয়ার) তার মৃত্যু হয়। 
 
এর আগে রাত পৌনে ৮টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজার এলাকায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত ডা. মোজাম্মেল হক দুই বছর আগে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের তুলাগাও গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজরুল ইসলামের ছোট ভাই। 
 
রাত ১টার দিকে মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শাহাদৎ হোসেন দুর্ঘটনায় ডা. মোজাম্মেল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।