অবৈধভাবে ভারতে থেকে ফেরার সময় শিশুসহ ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদিপুর মাঠ থেকে এদেরকে আটক করা হয়। এদের মধ্যে চারজন নারী, দুই শিশু ও ১২ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে।
আটকরা জানায়, কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যায়।
বিজিবি জানায়, তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
