কোটালীপাড়ায় কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১২:৩৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আশীষ রায় (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে  পুলিশ। 
 
আজ শনিবার সকালে কোটালীপাড়া থানার পুলিশ রাধাগঞ্জ বাজারের সুরেন বৈদ্যর বরফ কলের পাশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে। আশীষ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সোনাইলবাড়ি গ্রামের শিবানন্দ শংকর রায়ের ছেলে।
 
কোটালীপাড়া থানার এস আই মো. মনজের আলী জানান, রাধাগঞ্জ বাজারের বরফ কলের মালিক সুরেন বৈদ্য আজ সকালে লাশ দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মানসিক প্রতিবন্ধী ওই কিশোর দুঘর্টনায় মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।