জয়পুরহাট জেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমানকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শনিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল হামলাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
