কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে (বিজিবি) এসব মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকও মালামালের মূল্য ২৩ লাখ ৯৪ হাজার পাঁশ শ টাকা।
বিজিবি জানায়, শনিবার ভোরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী বেগমাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ হুইস্কি, ফেনসিডিল, স্টেরয়েড ট্যাবলেট, কোরেক্স সিরাপ, নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
