রবিবার ডোমার পৌরসভার ভোটগ্রহণ

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:০৯
রবিবার নীলফামারীর ডোমার পৌরসভার ভোট গ্রহণ। অবাধ ও সুষ্ঠ এবং শান্তিপূর্নভাবে ভোট গ্রহনে প্রশাসনের পক্ষে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 
আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র‌্যাব মোতায়েন করে টহলও জোড়দার করা হয়। ভোটের নিয়ম অনুযায়ী শুক্রবার মধ্য রাত থেকে প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার সকালে সরেজমিনে দেখা যায় ডোমার পৌরসভার প্রতিটি এলাকায় সাধারণ ভোটারদের মাঝে কে হচ্ছে আগামী ৫ বছরের জন্য মেয়র? 
 
সেই সাথে যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডোমার পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার জুলহাস উদ্দিন জানান, ৯টি ভোট কেন্দ্রের জন্য ৯জন প্রিজাইডিং অফিসার ৩৮জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
 
ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা শনিবার দুপুরের পর ভোটের ব্যালট ও ব্যালটবাক্স সহ আনুসাঙ্গিক উপকরণ নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভাবে ভোট গ্রহন। অবাধ ও সুষ্ঠ এবং শান্তিপূর্নভাবে ভোট গ্রহনে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
 
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু জানান, সাধারন ভোটারগণ যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারে এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও র‌্যাব সার্বক্ষনিক টহলে থাকবে।
 
তিনি জানান, এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠ  এবং শান্তিপূর্নভাবে গ্রহণ সম্পন্ন করা হবে।
 
জানা যায়, ডোমার পৌরসভা প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন। এবারের  নির্বাচনে ৪ জন মেয়র, তিনটি সংরক্ষিত আসনে ১০ জন নারী ও ৯টি ওয়াডে ২২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
 
মেয়র পদে ৪ প্রার্থী হলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক (নৌকা), স্বতন্ত্র হিসাবে ডোমার পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ), সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু (মোবাইল ফোন) ও উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আবু জাফর বাবলু (জগ)। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও  ৬ হাজার ৩৭ জন মহিলা ভোটারসহ  মোট  ১১  হাজার ৯১৭ জন ভোটার রয়েছে।
 
প্রসঙ্গত, পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুণ নির্বাচিত হওয়ায় ওই ওয়াডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হচ্ছে না।