ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০১:০৯
ব্রাহ্মণবাড়িয়ায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এবছর পাটের আশানুরূপ ফলন হওয়ায় কৃষকরা খুশি। ন্যায্য মূল্য পাবে বলে তারা আশা করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ব্রাহ্মনবাড়িয়ায় যথাযথ পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকায়  চলতি মওসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। । জেলার ৯টি উপজেলায় গত মওসুমে যেখানে ৩হাজার ৬ শত ৫০হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল সেখানে চলতি মওসুমে ৩ হাজার ৭শত ৪৩ হেক্টর জমিতে পাটের আবাদ করার  লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছে ৩হাজার ৭শত ৮৫ হেক্টর জমিতে।
এ বছর লক্ষ্যমাত্রার বেশী  চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ৯.৭৩ বেল নির্ধারন করা হলেও প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে গড়ে ১০.৮১ বেল। এখানে  দেশী, কেনাফ, মেস্তা ও তোষা এ ৪ জাতের পাটের চাষ করা হয়। কৃষকরা জানান পাটে লোকসান দিয়ে একসময় পাট চাষে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেললেও এবার ভাল উৎপাদন হওয়ায় তারা খুশি। এবছর পাট চাষে সার বীজ শ্রমিকসহ উৎপাদন ব্যয় প্রতি কানি জমিতে ৭/৮ হাজার টাকা । বিক্রয় মূল্য ভাল পাবে এমন প্রত্যাশা তাদের।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালকআবু নাছের  জানান এবছর জেলায়  পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে প্রতিমন পাট ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গতবছরের তুলনায় এবার পাটের দামও বেশী।