চবির অনুপস্থিত ৬ শিক্ষার্থীর তালিকা পুলিশের হাতে

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:৫২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছয় শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
দীর্ঘদিন ধরে ধরে স্ব স্ব বিভাগে অনুপস্থিত এই সব শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী।
 
তিনি বলেন, বিভিন্ন বিভাগ থেকে অনুপস্থিত কিছু শিক্ষার্থীর তালিকা আমাদের কাছে এসেছে। সেখান থেকে আমরা যাচাই বাছাই করে যাদের সঙ্গে ও যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
 
হাটহাজারী সার্কেলের এএসপি লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুপস্থিত ৬ শিক্ষার্থীর তালিকা আমাদের দিয়েছে। আমরা এ বিষয়ে খোজ খবর নিচ্ছি।