কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২১:১১
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সোহরাব হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
 
তিনি বরগুনা জেলা সদরের সাহেবের হাওলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা জানান, রবিবার দুপুরে সোহরাব হোসেন হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
 
তিনি আরো জানান, সোহরাব হোসেন ছিনতাই মামলার আসামি হিসেবে গত ২২ ফেব্রুয়ারি থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন।