কুমিল্লা সীমান্তে বিদেশি নাগরিক আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৮:৫৯
কুমিল্লার গোলাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বাডিলা সিডমিন চানসেল ভিজ (৩৮) নামে এক কঙ্গো নাগরিককে আটক করেছে বিজিবি।
 
রবিবার গোলাবাড়ীর সীমান্ত পিলার ২০৮২/৭-এর কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। 
 
বিজিবির অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম বলেন, ভোরে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিবিরবাজার কোম্পানির গোলাবাড়ী পোস্ট এলাকার সীমান্ত পিলার ২০৮২/৭ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে।
 
কোতোয়ালি থানার ওসি আব্দুর রব বলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিজিবি একটি মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।