মৌলভীবাজারের কামালপুরে মুহিবুর রহমান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উত্তর বাড়ন্তি (নন্দিপুর) গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দেব জানান, রাত ১১টার দিকে তার শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
