রাউজান (চট্টগ্রাম): বর্ষা মৌসুমকে সামনে রেখে কর্ণফুলী নদীর দুই পাড়ে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে কাঠের নৌকা। কর্ণফুলী নদীর উত্তরে রাউজান-রাঙ্গুনিয়া এবং দক্ষিণে বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলার অংশবিশেষ পড়েছে। নদীর এপার-ওপার যাতায়াতের জন্য এ অঞ্চলের মানুষের কাছে নৌকায় পারাপার এখনো বেশ জনপ্রিয়। ছবিটি সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার নদীর পাড়ের গোলাম আলী চৌধুরীর হাট থেকে তোলা —গাজী জয়নাল আবেদীন