লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আব্দুর রহিম (৪৩) পল্লি বিদ্যুতের সাব-স্টেশনের একজন কর্মী ছিলেন।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলাধীন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পল্লি বিদ্যুতের সাব-স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এবং যাত্রীবাহী বাসের ১৫ যাত্রী আহত হন। যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
