ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। মৃত আসাদুল উপজেলার সৈয়দপাড়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে ওই ছাত্রের নিজ ঘরে থেকে লাশ উদ্ধার করা হয়। ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি ছিল।
পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, পড়ালেখা সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল হক জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ/এমআই
