হিজলায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৪:৩৩
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে রাবেয়া বেগম (২৭) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
 
সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
নিহতের বাবা একই উপজেলার রাজ্জাক বেপারী অভিযোগ করেন, গত দেড় বছর আগে তার মেয়ে রাবেয়া বেগম বদরপুর গ্রামের হারুন চৌকিদারের ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে তিন মাসের এক মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি দাম্পত্য কলহের পর ইসমাইল ঢাকায় চলে যান। কিন্ত রাবেয়ার শাশুড়ি, ননদ ও তাদের পরিবারের সদস্যরা প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের মাধ্যমে রাবেয়ার মৃত্যুর খবর পান। পরে রাজ্জাক বেপারী খোঁজ নিয়ে জানতে পারেন তার মেয়ে রাবেয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 
 
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/এএসএমইউ