রাজশাহীতে বিশেষ অভিযানে পাঁচ শিবির কর্মীসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ সোমাবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম অভিযানের বিষয়টি জানান।
আটক শিবিরকর্মীরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া বাধল গ্রামের কামরুজ্জামান (২২), রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার তিন সহোদর রায়হানুজ্জামান (২২), রোকনুজ্জামান (২৪), মারুফুজ্জামান (৩১), হড়গ্রাম নতুনপাড়ার এসএম শাহরুজ্জামন ওরফে রিংকু (৩২)।
এছাড়া বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহ মখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে আরো ৩০ জনকে আটক করে।
ইত্তেফাক/কেকে
